1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নারানকরা মডেল ক্লাবের উদ্যোগে ফ্রিজ-এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

চৌদ্দগ্রামে নারানকরা মডেল ক্লাবের উদ্যোগে ফ্রিজ-এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের নারানকরা মডেল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রিজ-এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নারানকরা ক্রিকেট মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: মহিবুল আলম মজুমদার কানন। বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো: জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দীন পাটোয়ারী, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আবুল হাশেম, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য মো: আবদুল আহাদ মজুমদার সিল্টু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউপি সদস্য মো: জসিম উদ্দীন মূসা, হংকং প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মো: জাকির হোসেন বাবলু, নারানকরা মডেল ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম কাউছার শাকিল৷ ক্লাবের পরিচালক এ কে এম মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক গাজী কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস, মীর কাশেম, আজাদ, রহিম, সাজু, রিপন, আতাউর রহমান বাপ্পি, রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় নোয়াপুর রুপালী ক্লাব মিয়া বাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net