1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৮ বার

মুজিব বর্ষ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘যুগিরহাট সোনার বাংলা নবীন সংঘ’ কর্তৃক আয়োজিত ফ্রিজ-এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংপাই ফুটবল একাদশ বনাম বিষবাগ ফুটবল একাদশ। সম্পূর্ণ খেলা শেষে ১-১ এ সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে বাংপাই ফুটবল একাদশ বিষবাগ ফুটবল একাদশকে ৫-৪ ব্যবধানে পরাজিত করে। শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাটে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মো: মাহফুজ আলম। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমপিট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুল মোতালেব স্বপন। আ’লীগ নেতা হাজী আব্দুল হক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মতিন, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক মো: জগলুল কবির নাছির, মুন্সীরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: মফিজুর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাসুদ রানা, মালেক ব্রিকস এর স্বত্বাধিকারী, আ’লীগ নেতা মো: আলমগীর হোসেন, কনকা ডিলার, আ’লীগ নেতা মো: আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় আ’লীগ নেতা মো: কবির আহমেদ, মো: ইলিয়াস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net