1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে জাবিদ আহসান সোহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

টঙ্গীতে জাবিদ আহসান সোহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩১ বার

গাজীপুরের টঙ্গীতে জাবিদ আহসান সোহেল স্মৃতি উম্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহিদ আহসান উল্লাহ মাষ্টার ইসলামী গ্রন্থাগারের উদ্যেগে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক এবং শহিদ আহসান উল্লাহ মাষ্টার ইসলামী গ্রন্থাগারের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সেমিফাইনাল -২ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ টঙ্গী প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি মোঃ শাহ আলম, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য মো, আমান উদ্দিন সরকার, এশিয়ান টিভির টঙ্গী প্রতিনিধি ফরিদ আহম্মেদ নয়ন।
এসময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী মোঃ সোহেল রানা, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আছাদুজ্জামান জনি।

এছাড়াও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফিরোজ মোহাম্মদ, শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শ্যামল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কবির শাহা প্রমুখ।

এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, বিজয় বাংলা ফাউন্ডেশন ও শহিদ সুমন আহম্মেদ মজুমদার সৃতি সংসদ। এরপর বিজয় বাংলা জয়ী হয়ে ফাইনাল খেলার জন্য নির্ধারিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net