1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় নষ্ট হচ্ছে ফসলি জমি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

লাকসামে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় নষ্ট হচ্ছে ফসলি জমি

এম,এ মান্নান লাকসাম (কুমিল্লা)প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬০ বার

অনেক আগেই শুরু হয়েছে ইট তৈরির মৌসুম। এরই মধ্যে অনেক ইটভাটায় মাটি ফুরাতে শুরু করেছে। তাই লাকসাম উপজেলার বিভিন্ন প্রান্তের ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। নির্বিচারে আবাদি জমি থেকে মাটিকাটার ধুম পড়লেও যেন দেখার কেউ নেই।

এক্সাভেটর (খননযন্ত্র) মেশিন বসিয়ে শত শত বিঘা জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। ভাটা মালিকদের অর্থের লোভে কৃষকরা মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে জমিগুলো উর্বরতা হারাচ্ছে। আর জমিগুলো অনাবাদি হয়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, প্রশাসন জানলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুল ইসলাম মুঠোফোন বলেন, আমি নতুন এসেছি অফিসে তবে যে এলাকায় কৃষি জমির মাটি বিক্রিয় করছে কৃষক, আর এ মাটি (টপ সয়েল) কেটে নিলে জমির উর্বরতা শক্তি সঞ্চয় করতে সময় লাগে অনেক। জমির টপ সয়েল বিক্রি বন্ধ করার জন্য কৃষকদের সচেতনতা হওয়ার দরকার।

খোঁজ নিয়ে জানা উপজেলার মুুদাফরগুন্জ উত্তর ইউনিয়নের হলুদিয়া ও বাউওতলা গ্রামের মফিজুর রহমান কৃষি ৩০ডিং জমি থেকে ৩/৪ ফুট করে মাটি কেটে নিচ্ছেন লিজা ব্রিকস ফিল্ড ইটভাটা মালিক রিপন আহমদ। মালিকে নির্দেশে ২২/২৫ জন লেবার প্রতিদিন বিপুল সংখ্যাক ট্রাকে মাটিগুলো লিজা ব্রিকস ফিল্ড ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে ওইসব জমির পার্শ্ববর্তী ৪/৫ জন কৃষকের ফসলি জমি উপর দিয়ে ট্রাকে মাটিগুলো নেওয়া কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি ও সড়ক পরিবেশ।

মাটির লেবার আকবর বলেন, এ জমির মাটি কেটে লিজা ব্রিকস ফিল্ড মালিকের
ইটভাটায় নিচ্ছি। গভীর করে মাটি কেটে নেওয়ায় পাশের জমির মালিকের ক্ষতির কথাও স্বীকার করেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে লাকসাম এক ইটভাটা মালিক জানান, ফসলি জমির উপরিভাগের মাটি ইটভাটায় বিক্রি করা মানে ওই জমি ও কৃষকের ক্ষতি করা। উপজেলার ৮ ইউনিয়নে অন্তত ৭/৮টি ইটভাটা চালু রয়েছে। এসব ভাটা মালিকরা দালালদের মাধ্যমে ফসলি জমি থেকে উর্বর মাটি কিনছেন। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই মাটি ব্যবসা চলছে।

জমির মালিক বাউরতলা গ্রামের মফিজুর রহমান জানান, আমার কৃষি জমি উঁচু হওয়ার কারনে কৃষি আবাদ করতে পারিনা,তাই জমির মাটি বিক্রি করে দিয়েছেন লিজা ব্রিকস ফিল্ড মালিকের কাছে। জমিতে আগের মতো আর ফসল হবে কিনা তা তিনি জানেন না।

মেসার্স লিজা ব্রিকস ফিল্ড মালিক রিপন আহমদ বলেন, কৃষি জমির মাটি কাটা বিষয়ে তিনি কিছুই জানেন-না, আমি খবর নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম বলেন, যে সব এলাকায়
কৃষকদের জমির টপ সয়েল কেটে ইটভাটা নেওয়া হচ্ছে কি-না তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net