1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাখো মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত লোহাগাড়া আখতরাবাদ বায়তুশ শরফ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাখো মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত লোহাগাড়া আখতরাবাদ বায়তুশ শরফ

সেলিম উদ্দীন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬১ বার

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ এর প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতার রহ: ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার রহ:-এর ৩ দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে আখেরী মুনাজাতে লাখো মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে আখেরি মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (মঃজিঃআঃ)।

মোনাজাতে অংশ নিতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১৫ ( সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিসহ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলার লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিগণ।

এ মাহফিলে একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ নসিহত, জিকির আজকার, তাহাজ্জুদ নামাজসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে।

অনুষ্ঠিত ইছালে সাওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি এবং মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি আর দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে প্রায় ৪০ মিনিট ধরে মুনাজাতে মুসল্লিরা নিজ নিজ গুনাহ মাফ ও আত্মাশুদ্ধির মাধ্যমে মহান রাব্বুল আলামীনের দরবারে রহমত ও হেদায়াত প্রার্থনা করেন।

শনিবার সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসে মাহফিলস্থলে পৌঁছান।
এছাড়া ও বাসা-বাড়ি-মাদ্রাসা-দোকানের ছাদ, যানবাহনের ছাদেও অবস্থান নেন মুসল্লিরা।

প্রায় ৪০ মিনিটের মুনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরাে আখতরাবাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net