1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরিকা মাইশার : পিশাচনকথন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

আরিকা মাইশার : পিশাচনকথন

বিনোদন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৪৯ বার

কিছু কিছু জিনিস শুরু হয় হঠাৎ করেই। তেমন‌ই এক শুভ দিনের সূচনা হলো এই আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে। শুরু হলো নতুনের পথে হাঁটা। এ নতুন পথে হাতে হাত মিলিয়ে হাঁটতে দেখা যাবে দু বাংলার কিছু নতুন মুখ। কাঁটাতারের সব বাঁধা দূরে সরিয়ে দিয়ে আধুনিক যুগের মুঠো ফোন‌ই সারলো নতুন কাজের চিত্রনাট‍্যের আদান-প্রদান। খুব শীঘ্র‌ই শুরু হবে সেই চিত্রনাট‍্যকে ক‍্যামেরায় বন্দির কাজ। তৈরি হবে এক স্বল্প দৈর্ঘ‍্যের ছবি, নাম “পিশাচকথন”। এ ছবির পরিচলনার কাজ করবে ওপার বাংলা অর্থাৎ ভারতবর্ষের দুই নতুন মুখ রাহুল বনিক ও রাজীব বনিক। তাদের দুজনের বাড়িই ভারতের হুগলী-র শ্রীরামপুরে। সম্প্রতি তাদের বানানো একটি ad film বড়ো পর্দায় ঘুরে এলো Kolkata International Micro Film Festival -এর হাত ধরে এবং সেখান থেকে তারা বহু মানুষের ভালোবাসা ও বিশেষ সম্মান পেয়ে সত‍্যিই আপ্লুত। এবার তাদের সুযোগ ঘটলো দু-বাংলা মিলে একসাথে কাজ করার। ছবির পরিচালক রাজীব ও রাহুল জানিয়েছে, “এ ছবি তৈরির সুযোগ পেয়ে আমরা সত‍্যিই খুব আনন্দিত। এ ছবি তৈরির কাজে আমরা ছাড়াও সক্রিয় ভূমিকায় পাওয়া যাবে অমিত প্রামাণিক, শুভ্রদীপ পলতা, সোহম ভট্টাচার্য্য সহ সায়ন ব‍্যানার্জী-র মতো একটা তরুণ দলকে।” ছবির পরিচালক রাজীব বনিক জানিয়েছে, “গল্পের বাঁধন সত‍্যিই খুব ভালো। তবে গল্প আর সিনেমার ভাষা যেহুতু দুটো দুরকম, সেহুতু নতুন ধাঁচে গল্পকে আর একটু জোরকদমে বাঁধতে হবে। আর তা সফল ভাবে করতে পারলেই এ গল্প হয়ে উঠবে এক্কেবারে দর্শকের মনের মতো।” গল্পের লেখিকা আরিকা মাইশা কে কুর্নিশ জানিয়েছে এই ছবির তরুণ দল। গল্পের লেখিকা চট্টগ্ৰাম, বাংলাদেশের বাসিন্দা আরিকা মাইশা জানিয়েছেন “এ গল্পের মাধ্যমে পুরুষশাসিত সমাজে নারীদের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে। এ ছবি সফলতার সাথে তৈরি হলে ভারতবর্ষ ও বাংলাদেশ দু-স্থানেই এ ছবি বড়ো পর্দায় চলবে বলে আমার বিশ্বাস। ছবি তৈরির কাজ শুরু হবে খুব শীঘ্র‌ই। তাই তার জন‍্য র‌ইলো অনেক অনেক শুভকামনা।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net