1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একটি শিক্ষক পরিবার অবরুদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

একটি শিক্ষক পরিবার অবরুদ্ধ

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২৫৩ বার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরিাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার এক শিক্ষক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় পরিবার টি অবরুদ্ধ হয়েছে।

গত শুক্রবার থেকে ওই শিক্ষক পরিবার টি অবরুদ্ধ।

জানাগেছে, সাপ্টিবাড়ী এলাকায় অবস্থিত সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজে প্রায় ১৪ বছর যাবৎ ইংরেজি বিভাগে কর্মরত রয়েছেন ওই শিক্ষক আবু তালেব আজাদ লিমটন। তিনি কলেজের পাশেই ৪০ শতাংশ জমি ক্রয় করে বসতবাড়ি তৈরী করে এক যুগ ধরে বসবাস করে আসছেন। বসতবাড়ি নির্মাণের পর থেকেই তিনি ওই কলেজের পিছন দিক দিয়ে এবং কলেজের ভেতর দিয়ে যাতায়াত করে আসছেন। ওই শিক্ষকের বসতবাড়ির পিছনে হাছেন আলীর পুত্র দোলন মিয়ার বসতবাড়ি অবস্থিত। তবে দোলন মিয়ার বাড়ি থেকে বের হওয়ার বিকল্প রাস্তা থাকলেও তারা দীর্ঘদিন থেকে ওই শিক্ষকের বাড়ির ভেতর দিয়ে যাতায়ার করতেন। এ ব্যাপারে বার বার নিষেধ করলেও তা অমান্য করে জোর করে বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করে।

এক পর্যায়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য শামছুল আলম বকুলের হস্তক্ষেপে গত ৬ মাস আগ থেকে দোলন পরিবারের সাথে প্রতিবেশী জাহিদুল ইসলাম মন্ডলের দেড় শতাংশ জমির বিনিময়ে রাস্তা নির্মাণ করে চলাচল করতে থাকে। এমতাবস্থায় সম্প্রতি ওই শিক্ষক বাড়ির সংস্কার কাজ করে এবং বাড়ির বারান্দায় টিনের প্রাচীর নির্মাণ করে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকাল ৮ টার দিকে ওই শিক্ষক মায়ের অসুস্থ্যজনিত কারনে গ্রামের বাড়িতে থাকার সুযোগে দোলন মিয়া শিক্ষকের স্ত্রী, শিশুপুত্র ও কন্যা সন্তানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাঁশের খুঁটি গেড়ে তাতে বাঁশ বেঁধে শিক্ষক পরিবারের চলাচলের দুইদিকের রাস্তা বন্ধ করে দেয়। এতে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে। এমতাবস্থায় ওই শিক্ষক তার পরিবারের কাছে যেতে পারছে না এবং পরিবারের কেউ বাড়ি থেকে বের হতে পারছে না।

এ ব্যাপারে কলেজ শিক্ষক আবু তালেব আজাদ লিমটন জানান, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। প্রতিবেশী দোলনের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা থাকার পরেও জোর করে আমার বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করতো। বাড়ির সংস্কার কাজ করে এবং বাড়ির বারান্দায় টিনের বেড়া দিয়েছি। এতে , প্রতিবেশী দোলন ক্ষিপ্ত হয়ে আমার শিশু পুত্র ও কন্যা সন্তানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আত্মীয়স্বজন ও উশৃংখল কতিপয় প্রতিবেশীকে নিয়ে বাঁশের খুঁটি গেড়ে তাতে বাঁশ বেঁধে আমাদের চলাচলের দুইদিকের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় উত্তেজিত দোলনের লোকজন ওই কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান রফিকুল আলমের নির্দেশও অমান্য করেন। বর্তমানে আমার স্ত্রী, শিশুপুত্র ও কন্যা সন্তান সেখানে নিরাপত্তাহীনতায় অবরুদ্ধ অবস্থায় আছেন।

এদিকে আমার স্ত্রী ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ এসেও রাস্তা খুলে দিতে পারেনি এবং কোন সমাধানও দিতে পারেনি।

এ ব্যাপারে দোলন জানান, আমাকে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য সামছুল আলম বকুল ও ইউপি সদস্য সবুজ মিয়া রাস্তা বন্ধ করে দেয়ার নির্দেশ দিলে আমি রাস্তা বন্ধ করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net