1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে বিরল প্রজাতির মাছ দেখতে উপচেপড়া ভিড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জে বিরল প্রজাতির মাছ দেখতে উপচেপড়া ভিড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৭৩৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
হলুদ-কালোর ডোরাকাটা শরীর। দেখতে মোলায়েম ও নরম। কিন্তু পুরো দেহ অদৃশ্য কাঁটায় মোড়া। হাত বুলালে চমকে উঠতে হয়। কাঁটা আঙুলে বিঁধে যেতে চায়। এমন মাছ এর আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা। তাই তো কৌতুহল সৃষ্টি হয়েছে। জমেছে উপচেপড়া ভিড়।

বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামে। গত শুক্রবার সুবলের পুকুরের পানি সেচে সুরাপ নামের একজন এই মাছটি ধরেন। লম্বায় ১ ফিট ও ওজন প্রায় ৪০০ গ্রাম।

কাদিরজঙ্গল ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আমানুর রহমান হাইয়ূল জানান, দুইদিন আগে সুবলের পুকুরে ধরা পড়া মাছটি এখনো বেঁচে আছে। মাছটি বর্তমানে তার বাড়িতেই রয়েছে। বিরল প্রজাতির মাছটি দেখতে গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছেন।

পুকুরের মালিক সুবল জানান, শুক্রবার প্রতিবেশি সুরাপ মিয়া পুকুরের পানি সেচে মাছ ধরতে নামে। এসময় কাদাপানি হাতড়িয়ে ধরতে সক্ষম হয় বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত।

মাছটি সাকার মাউথ ‘ক্যাটফিশ’ নামে পরিচিত। আমাদের দেশে সৌখিন মানুষেরা শোভাবর্ধনের জন্য অ্যাকুরিয়ামের মাধ্যমে বাসা-বাড়িতে রাখেন।

বাংলাদেশে এই প্রজাতির মাছ ১৯৮০ সালে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পুকুর ও জলাশয়ে এই মাছটি দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net