ঢাকা   ০১:৩৩:২৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

গোবিন্দগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত-৩

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বিস্ফোরেণে নিহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বোরহান নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩।

বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেমের ছেলে বোরহানের বাড়িতে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ পর্যন্ত তিনজনের জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে বাড়ির মালিক বোরহান(৩৬), একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল (৪০) এবং অন্য একজন অপরিচিত।এলাকাবাসী জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল উপস্থিত হয়েছে বলে জানা গেছে।… বিস্তারিত আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি