ঢাকা   ০৪:৪৩:৪৮ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এক মাত্র ভরসা ! পর্যটকসহ হাজারো মানুষের চলাচলে ভোগান্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের জাহাজমারা সমুদ্র সৈকতের পর্যটকসহ ৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র ভরসা চরবগলা খালের ওপর বয়ে যাওয়া বাঁশের সাঁকোটি।
সাঁকোটি এলাকাবাসীর নিজ উদ্যোগে প্রায় ২৫ বছর আগে তৈরী করা হয়। এতে কিছুটা দূর্ভোগ লাগব হলেও প্রতিবছর নিজেদের অর্থায়নে সংস্কার করতে হয়। বর্তমানে সাঁকোটি নড়বড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে ৬টি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ জাহাজমারা সমুদ্র সৈকতে ঘুরতে আসা হাজারো পর্যটকরা।
নানা দুর্ভোগের কথা বলেন স্থানীয় বাসিন্দারা । তারা জানান, বছরের পর বছর ধরে গ্রামের মানুষ এই বাঁশের সাঁকো দিয়া চলাচল করে আসতেছে। রাতের বেলা টর্চ দিয়া পা টিপ টিপ করে চলা লাগে। পড়ে যাবার ভয় থাকে।’ এই সাঁকো দিয়ে অনেকেই পড়ে গেছেন। এভাবে জীবনের ঝুকিঁ নিয়ে মানুষ চলাচল করে এই সাঁকো।
মৌডুবী মুখরবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, সাঁকো পার হয়ে আমাদের স্কুলে যেতে হয়। এই সাঁকো দিয়ে স্কুলে যাওয়ার সময় আমি কয়েকবার পানিতে পড়ে গেছি। সাঁকো পার হতে আমাদের ভয় করে। এখানে একটা ব্রিজ জরুরি দরকার।
এ বিষয়ে মৌডুবী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করা হবে এবং যাতে দ্রæত জনদুর্ভোগ লাগবে ব্যবস্থা গ্রহন করা হয় এজন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হবে।
এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, আমি জরুরি কাজে ঢাকাতে আছি। আমি রাঙ্গাবালীতে এসে ঝুঁকিপূর্ণ ঐ সাঁকোটি সরেজমিন পরিদর্শন করে দেখবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি