ঢাকা   ০৮:৪৭:৪২ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে রামপাল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আশিকুর রহমান তুফান (৩৩) নামের পেশাধারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলাটি করেন র‌্যাবের ডিএডি শামীম আহমেদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২ টা ১৫ মি. রামপালের ইসলামাবাদ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ডিএডি শামীম আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তুফানকে পিস্তল ও গুলিসহ হাতেনাতে আটক করে।

আটক তুফান খুলনা জেলার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের জিএম আ. রশিদের পুত্র। সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি