1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কণ্ঠরোধের অপচেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না -ইসলামী যুব আন্দোলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী 

কণ্ঠরোধের অপচেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না -ইসলামী যুব আন্দোলন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৪৬ বার

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে দেশের মানুষের কণ্ঠরোধের অপচেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, স্বাধীনতার ৫০ বছরে এসেও জনগণের কণ্ঠরোধ করার মত আইন যেই সরকার করে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা রাতের ভোটে ক্ষমতায় এসে জনগণের সাথে তামাশা করছে” বলে মন্তব্য করেছে ইসলামী যুব আন্দোলন।

আজ ৪ মার্চ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও অপব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধনের সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন উপর্যুক্ত কথা বলেন।

তিনি আরো বলেন- এই সরকার ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা রকম আইন করে বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রের পরিবর্তে কর্তৃত্বমূলক রাষ্ট্রে পরিণত করেছে’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন- আপনারা নিজেদের স্বার্থ রক্ষায় করা এসব আইনের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের মুখোমুখি দাঁড় করা থেকে বিরত থাকুন, তা না হলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এদেশের মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, প্রয়োজনে নিজেদের কথা বলার স্বাধীনতার ও জনগণের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার তাই করবো ইনশাআল্লাহ”

সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকু রহমান মুজাহিদ বলেন- যেকোন দেশে আইন তৈরি করা হয় জনগনের সুবিধার কথা বিবেচনা করে, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন নামে থাকা আইনটি যেন মানুষের বাক স্বাধীনতার ক্ষেত্রে আতংকে পরিনত হয়েছে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা নিজেদের সুচিন্তিত মতামত লিখতে চায় এর মাধ্যমে তাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে”
এতে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন, যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুস্তাফিজুর রহমান, ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মিরাজ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net