ঢাকা   ০১:৫২:২৩ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

জ্যামের মাঝে আটকে থাকা মানুষটিকে চেনা যায়?

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা শহরে জ্যাম মানে নিত্যনৈমত্তিক ব্যাপার। ভিআইপি মুভমেন্ট থাকলে তা আরো বেড়ে যায়। এটা বাংলাদেশ বলেই ভিআইপিরা জ্যামের কষ্ট ভোগ করেন না; যত সমস্যা সব সাধারণ মানুষের। এবার সেই সাধারণ মানুষের কাতারে দেখা গেল এক অসাধারণ মানুষকে। যিনি নিজেই বাইক নিয়ে হাইকোর্টের সামনে আটকে গেলেন জ্যামে।

মানুষটি আর কেউ নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তথা নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ম্যাশ কমলা রঙের পাঞ্জাবি পরে বাইকের ড্রাইভিং সিটে। পেছনে আরো একজন। দুজনেই হেলমেট পরিহিত। জ্যামের মাঝে বাইক বন্ধ করে অপেক্ষা করছেন।
ম্যাশের ছোট ভাই মোরসালিন মুর্তজা দুটি ছবি সোশ্যাল সাইটে শেয়ার করে লিখেছেন, ‘নড়াইলের ঊন্নয়নের জন্য সচিবালায়ের উদ্দেশে। চেনা যায়?’ আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ এলাকা নড়াইলের উন্নয়নের জন্য অনেক উদ্যোগ নিয়েছেন মাশরাফি। সেখানকার স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলার ব্যবস্থা উন্নত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি