ঢাকা   ০৭:৪০:৫৬ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা 

বাঁশখালীতে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৭৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
চট্টগ্রামের বাঁশখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে ‘অপপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ প্রতিপাদ্যের আলোকে ২দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলা প্রধান সড়কে এ উপলক্ষ্যে র্যালী শেষে মেলার শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম’পি।

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে উপজেলা দিশারী (কৃষাণ ও কৃষাণী) হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন -‘বর্তমান সরকার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার সুফল পাচ্ছে এদেশের জনগণ। শেখ হাসিনার যাদুকরি কর্মকান্ডে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে। আজ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পেরেছি। বর্তমান সরকার উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে তার জন্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আজিজুল ইসলাম, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, পরিবার পরিক্লপনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. নুরুল ইসলাম সহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি