1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া মিলছে না পরিচয়পত্র - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া মিলছে না পরিচয়পত্র

রাঙ্গাবালী প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩০০ বার

নিয়মনীতির তোয়াক্কা না করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইউপি সচিব জাকির হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে পরিচয়পত্র বিতরণের অভিযোগ উঠেছে।
তিনি মৌডুবী ইউনিয়ন পরিষদের সচিব (অতিরিক্ত দায়িত্বে) আছেন।
সোম ও মঙ্গলবার উপজেলার মৌডুবী ইউনিয়নে ইউপি প্রসাশকের অগোচরে ইউপি সচিব জাকির হোসেন তাঁর নিজ কক্ষে ও নিজকাটা সাগরপাড় বাজারে গিয়ে টাকার বিনিময়ে পরিচয়পত্র বিতরণ করেণ।
জানা যায়, আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভ‚মিহীন পরিবার হিসেবে ঘর পাওয়ার আবেদন ফরমের সাথে পরিচয়পত্র জমা দেওয়ার বিধান রয়েছে।
যার ফলে আবেদনকারীরা পরিচয়পত্র নিতে ইউনিয়ন পরিষদ সচিবের কাছে গেলে সচিব প্রত্যেকটি পরিচয়পত্রের বিনিময়ে ১০০ থেকে ২০০ টাকা দাবি করেন।
এসময় আবেদনকারীরা বাধ্য হয়ে সচিবের দাবিকৃত টাকা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ঘরের ফরম জমা দেয়ার জন্য পরিচয়পত্র আনতে গেলে সচিব আমার কাছে টাকা দাবি করলে তাঁর থেকে ২০০ টাকা দিয়েই পরিচয়পত্র আনি।
এ বিষয়ে জানতে চাইলে মৌডুবী ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নাসিম আরেফিন বলেন, আমার কাছে সকাল থেকেই অনেকে আসছিলো স্বাক্ষরের জন্য। এসময় অনেকে অভিযোগ করে বলেন, ইউপি সচিব জাকির হোসেন তাদের কাছ থেকে পরিচয়পত্রের জন্য টাকা নিয়েছেন।

মৌডুবী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন বলেন, গতরাতে টাকা নেয়ার বিষয়টি জানতে পেরে আমি ইউনিয়ন প্রশাসককে মুঠোফোনে অবহিত করলে তিনি ব্যবস্থা গ্রহনের আস্বাস দেন।
অভিযুক্ত মৌডুবী ইউনিয়ন পরিষদ সচিব জাকির হোসেনের কাছে জানতে চাইলে, তিনি অভিযোগের কথা অস্বিকার করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
মৌডুবী ইউনিয়ন প্রশাসক মোঃ মনিরুল ইসলাম মুঠোফোনে জানান, পরিচয়পত্র বিতরনে কোনো টাকা নেয়ার বিধান নেই । সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ইউএনও মহোদয়ের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন,তদন্ত করে এর ব্যাবস্তা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net