1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশের গ্রামাঞ্চলে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের ভাগ্যের পরিবর্তন হয়নি”-অধ্যাপক ডাঃ এসএম ফজলুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

“স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশের গ্রামাঞ্চলে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের ভাগ্যের পরিবর্তন হয়নি”—–অধ্যাপক ডাঃ এসএম ফজলুর রহমান

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৭১ বার

নওগাঁর মান্দায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যপক ডাঃ এসএম ফজলুর রহমান বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশের গ্রামাঞ্চলে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের ভাগ্যের পরিবর্তন হয়নি। সারা বছর কাজ, ন্যায্য মজুরি, চিকিৎসা, সন্তানের শিক্ষা থেকে এখনও গ্রামের এসব দরিদ্র মানুষ বঞ্চিত। অভাবের তাড়নায় আত্মহত্যা ও গ্রাম থেকে পালিয়ে যাওয়ার খবর নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

ডাঃ এসএম ফজলুর রহমান বলেছেন, লড়াই সংগ্রাম করেই অধিকার আদায় করতে হবে। ক্ষেতমজুর সমিতিকে শক্তিশালী করে এ আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান করোনা মহামারিকালেও গরিব মানুষের নামে বরাদ্দকৃত অনুদানের টাকাও লুট হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের একশ্রেণীর অসাধু কর্মকর্তা ও সরকারি দলের টাউট বাটপারদের হাত থেকে সাধারণ মানুষের জন্য যতটুকু বরাদ্দ তা আদায় করতে হবে।

বুধবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার সিপিবি কার্যালয়ের সামনে ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা কমিটির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাডঃ মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম, আদিবাসী নেত্রী রেবেকা সরেন, সিপিবি নেতা রতন প্রসাদ ফনি, সেকেন্দার আলী প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সরকার গরিবদের উন্নয়নের কথা বললেও দেশে দ্রুত কোটিপতির সংখ্যা বিশ্বের মধ্যে রেকর্ড করেছে। অপরদিকে গরিব মানুষ কর্মহীন হয়ে বেকারের সংখ্যা বেড়ে চলেছে। নেতৃবৃন্দ বলেন, লুটপাট-দুর্নীতিমুক্ত গরিব মানুষের কল্যাণের মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার দেশ গঠনে ক্ষেতমজুরসহ গ্রামের শ্রমজীবী গরিব মানুষের প্রতিনিধিদের স্থানীয় সরকার সহ সকল স্তরে নেতৃত্বে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net