1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামীলীগ নেতার বাসা থেকে এক ব্যবসায়ী ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপে মাগুরা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামীলীগ নেতার বাসা থেকে এক ব্যবসায়ী ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৭৮ বার

গাইবান্ধা পৌর শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকায় আজ শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগ নেতা মাসুদ রানার বাসা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করছে পুলিশ। মাসুদ রানা জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক।

নিহত ব্যক্তি শহরের থানা পাড়ার মৃত হযরত আলীর ছেলে সাবেক আফজাল সুজের মালিক হাসান মিয়া(৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীররা জানায়, আজ সকালে শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকায় আওয়ামী লীগ নেতার বাসায় একটি লাশ ঝুলে রয়েছে বলে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় জরিত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে। তাকে কড়া নিরাপত্তায় বাসা থেকে থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত হাসানের পরিবারের সদস্যরা জানায়, ২৬ দিন আগে হাসান লালমনির হাটে এক আত্নীয় বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে মাসুদ রানা ও তার সহযোগীরা হাসানকে গাইবান্ধায় অপহরন করে নিয়ে আসেন। নিহত হাসানের পরিবারে কাছে দাবি করেন মাসুদ রানা সুদের টাকা পাওয়ার। হাসানের স্ত্রীর কাছে মাসুদ রানা দাবি করেন তাকে পাঁচ লক্ষ টাকা দিলে ছেড়ে দিবে। হাসানের স্ত্রী মাসুদের কাছে জানতে চান, ”এত গুলো টাকা ক্যানো আপনাকে দিতে হবে?”উত্তরে মাসুদ জানান ,”তোর স্বামীকে বাঁচাতে চাইলে আমি যে টাকা কথা বলছি সেই টাকাই দিতে হবে। আমার কথা বলার ওত সময় নেই”। নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ আওয়ামীলীগের অনেক নেতাকে জানিয়েও আমার স্বামীকে অপহরন থেকে মুক্তি করতে পারিনি।

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

শহরের খানকা শরীফ নারায়নপুর এলাকাবাসী জানায়, বেশকিছু দিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন মাসুদ রানা। এনিয়ে সদর থানায় শালিশ বৈঠকও হয়। আজ শনিবার তার বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net