1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মৃত্যু বাংলা একাডেমির সভাপতি -এনডিপির শোক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

করোনায় মৃত্যু বাংলা একাডেমির সভাপতি -এনডিপির শোক

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩১৯ বার

বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার নিজ জেলা মানিকগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক।
এদিকে শামসুজ্জামান খানের মৃত্যুতে শোক প্রকাশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপি।

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তারা বলেন,একুশে পদকপ্রাপ্ত লেখক অধ্যাপক শামসুজ্জামান খান একাধারে ছিলেন লোকসংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক। তিনি একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কারসহ নানা পুরস্কার পান।

শিক্ষকতা দিয়ে তার কর্মজীবনের সূচনা। বিভিন্ন সময় মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ, ঢাকার জগন্নাথ কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্বিবিদ্যালযয়ে অধ্যাপনা করেন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ—এর চেয়ারম্যান, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net