ঢাকা   ১২:৪৩:৫৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

কুমিল্লা বিসিকে একটি কারখানায় বিস্ফোরণ,আহত ৪

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৩৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুমিল্লা রানীর বাজার বিসিকে বেঙ্গল ড্রাগ এ্যান্ড ক্যামিকেল ওয়ার্কস কোম্পানীতে বিস্ফোরন হয়। আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’ জনের অবস্থা আশংকাজনক।
আহত আলামিন ও মুকুলের অবস্থা আশংকাজনক। কুমিল্লা রানীর বাজার বিসিকে ঔষধ কোম্পানীতে হঠাৎ বিস্ফোরণ।

এতে এখন পর্যন্ত চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
বিসিকের বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস নামের কারখানাটিতে আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই বিস্ফোরণ হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

কারখানার প্ল্যান্ট ম্যানেজার সুমন চন্দ্র দত্ত জানিয়েছেন, আহত ব্যক্তিরা হলেন কারখানার কর্মী আলামিন, মুকুল ও সন্ধ্যারানী এবং ক্লিনার শামিমা আক্তার। আরেকজনের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কারখানার তিনতলা ভবনের দোতলায় এই বিস্ফোরণটি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে দোতলা থেকে উদ্ধার করা হয় আহত ব্যক্তদিরে। তারা মূলত বিস্ফোরণে ভেঙে পড়া দেয়ালের ইট ও বিভিন্ন কাচের আঘাতে আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, কারখানার মালিকপক্ষের দাবি, এসির বিস্ফোরণ হয়েছে সেখানে। তবে বিস্ফোরণের পর ভবনের ক্ষতি ও দোতলায় মজুত বিভিন্ন রাসায়নিক দেখে বিস্ফোরণের সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখা হবে।
আহত মুকুলের মা সেতু বেগম জানান, তারা মা-ছেলে দুজনেই এই কারখানায় চাকরি করেন। সকালে বিস্ফোরণের পর তিনি জ্ঞান হারান। প্রায় ১০ মিনিট পর জ্ঞান ফিরলে ছেলেকে খুঁজতে যান। দোতালার ফ্লোরে ছেলেকে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকতে দেখেন।

কুমিল্লা মেডিক্যালের চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে মুকুল ও আলামিনের অবস্থায় আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি