1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে দোকানঘর দখলে নিতে না পেরে হামলা, আহত-৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

খুটাখালীতে দোকানঘর দখলে নিতে না পেরে হামলা, আহত-৬

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৪৯ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে এক ব্যবসায়ীর দোকানের দখলে নিতে না পেরে হামলা চালানো হয়েছে। এতে নগদ টাকা, মোবাইল সহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। এসময় একই পরিবারের ৬ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাদেরকে চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় উপজেলার খুটাখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত এজহার দায়ের করেছেন ভুক্তভোগী ও ইউনিয়নের পুর্বপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোঃ কামাল উদ্দীন।

থানায় লিখিত এজহার সুত্রে জানা গেছে, কথিত মালিক দাবিদার আবদুচ্ছালাম গং দিন দুপুরে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দখলের চেষ্টা ও হামলা করে।

এসময় তাদের বাঁধা দেয়া হলে ব্যবসায়ী কামাল উদ্দীনসহ ৬ জনকে আহত করা হয়।
আহতরা হলেন তামিন হোছাইন (১৪), ছৈয়দুল আমিন (২৪), আকিব (২০), মহি উদ্দীন (১৭) ও ছরওয়ার উদ্দীন (৬০)।

ভুক্তভোগী ব্যবসায়ী কামাল উদ্দীন জানায়, উপজেলার খুটাখালী বাজারে আরকান সড়কের পশ্চিম পাশে নিজ মালিকানাধিন আরএস দাগ নং১৩৫৯, বিএস খতিয়ান নং২২৮বিএস ২২০১ দাগের উপর স্থিত ৪ টি সেমিপাকা দোকান ঘরের মালিক তিনি।

দীর্ঘদিন ধরে সেখানে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা-প্রতিষ্ঠান করা হলেও স্থানীয় বাজারের (টুল) কারবারী হিসেবে পরিচিত আবদুচ্ছালাম গং দোকানঘরের মালিকানা দাবি করেন।

এ নিয়ে ব্যবসায়ী কামাল উদ্দীন আদালত ও থানায় একাধিক মামলা করলেও জমির মালিকানার কোনো কাগজপত্র দেখাতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন আবদুচ্ছালাম।

তিনি একাধিকবার দোকানঘর দখলের পাঁয়তারা করে এবং সর্বশেষ গত বৃহষ্পতিবার বিকেলে ১০/১৫ জনকে নিয়ে দোকানটি দখলের চেষ্টা চালায়।
এ সময় ৬ জনকে পিটিয়ে আহত করা হয়।

এ ব্যাপারে আবদুচ্ছালামের সঙ্গে যোগাযোগরে চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মুহাম্মদ জুবায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের লিখিত এজহার পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net