ঢাকা   ০১:১৬:১৩ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

চান্দিনায় মানুষকে ঘরে ফিরাতে কাজ করছেন পুলিশ

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কঠোর লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে ফিরাতে ব্যাপক কাজ করে যাচ্ছে চান্দিনা থানা পুলিশ। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামাঞ্চলে গিয়ে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছেন। রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি চান্দিনা উপজেলা সদর, মাধাইয়া, বাড়েরা, মাইজখারসহ বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন- সরকার টিভি চ্যানেলসহ বিভিন্ন প্রচার মাধ্যমে জন সচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তবুও মানুষের মধ্যে সচেতনতা কম। সামাজিক দূরত্বের বিষয়টি গ্রামাঞ্চলের মানুষ মানছে না, অনেকেই মাস্ক ব্যবহার করছেনা। আমরা প্রতিদিন যথা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি