1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পরিবহন চাঁদাবাজি, থানায় মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

টংগীতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পরিবহন চাঁদাবাজি, থানায় মামলা দায়ের

বিশেষ প্রতিবদেকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৬৫৭ বার

দেশের সিটি করপোরেশনের বহুল আলোচিত গাজীপুর সিটি করপোরেশন। বেশ কয়েকটি সিটি করপোরেশনের খবর জানতে চোখ রাখেন মানুষ জন তার মর্ধ্যেও গাজীপুর সিটি।গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পরিবহন চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত দ্বীন মোহাম্মদ নিরব গাজীপুর মহানগরের ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। রবিবার (১১ এপ্রিল) পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় উজ্জ্বল হোসেন নামে একজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন টংগী পুলিশ। উজ্জ্বল গাজীপুর সিটি গাছা থানা এলাকার মতিউর রহমানের বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মোঃ তছর আলী। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার উজ্জল হোসেন চাঁদাবাজির নেপথ্যে ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নিরবের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড মাছিমপুর এলাকায় সানোফি বাংলাদেশ লিঃ এর সামনে উজ্জ্বল, মাহবুব ও লেংড়া রবু একটি সিএনজি অটোরিকশা থামিয়ে চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে তারা সিএনজি অটোরিকশার চাবি নিয়ে চলে যায়। পরে তাদের দাবিকৃত চাঁদার টাকা দিলে সিএনজি অটোরিকশার চাবি ফিরিয়ে দেয়।
পরে ভুক্তভোগী সিএনজি মালিক সাইফুল ইসলাম নাহিদ জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জল হোসেনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম নাহিদ বাদি হয়ে রোববার টঙ্গী পূর্ব থানায় দ্রুত বিচার আইনে তিনজনের নামে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত উজ্জল হোসেন মহানগর ছাত্রলীগের ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরবের নেতৃত্বে বিভিন্ন পরিবহন আটকিয়ে চাঁদাবাজির কথা জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নিরবের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চাঁদাবাজচক্র টঙ্গী স্টেশন রোড এলাকায় বিভিন্ন ব্যাটারী চালিত অটোরিকশা ও লেগুনা থেকে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছেন দীর্ঘদিন ধরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net