1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় কিশোরী অপহরণ ॥ গ্রেফতার-২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

ডেমরায় কিশোরী অপহরণ ॥ গ্রেফতার-২

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৭৯ বার

রাজধানীর ডেমরায় ১৫ বছরের এক কিশোরী অপহরণ হয়ছে বলে অভিযাগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের মা বুধবার(২৮ এপ্রিল) রাতে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী ও তার সহযোগীদর বিরুদ্ধে মামলা করেন। আসামিরা হলেন-ডেমরার পূর্ব বক্সনগর নিজাম উদ্দিন টাওয়ারের ভাড়াটিয়া পঞ্চগড়ের আটোয়ারী থানার বর্ষালুপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রনি ইসলাম (১৭), তার বোন সালমা আক্তার (২২) ও যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকার জনৈক সবুরের বাড়ীর ভাড়াটিয়া মো. মামুনসহ (৩০) অজ্ঞাত নামা আরও ৪/৫ জন। এদিকে মামলার পরে ওই রাতেই সহযোগী সালমা আক্তার ও মো.মামুনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ১১ টায় আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। তবে এ ঘটনায় অপহৃত ওই কিশোরী ও প্রধান আসামি পলাতক রয়েছে।

জানা যায়, গত ২৫ এপ্রিল পূর্ব বক্সনগর এলাকায় অহৃতের বাড়ীর সামনে থেকে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার ভাড়াটিয়া অপহরণকারী রনি ইসলাম ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। আর এ ঘটনা পাশের বাড়ীর ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি ক্যামেরা) ধরা পরে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার সাব-ইন্সপেক্টর সুব্রত বিশ্বাস বলেন, মামলার পরপরই পুলিশ ২ ও ৩ নং আসামিকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পলাতক রয়েছে। তবে খুব শিগগিরি ১নং আসামি রনি ও অজ্ঞাতনামা পলাতকদেরও গ্রেফতারসহ অপহৃত ময়েটিকে উদ্ধার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net