1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলের চেয়ে সুন্দর পাহাড়ের শিশুরা গুইমারার বটতলা মডেল পাড়া কেন্দ্রের উদ্ভোধনকালে পার্বত্য মন্ত্রনালয় সচিব। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

ফুলের চেয়ে সুন্দর পাহাড়ের শিশুরা গুইমারার বটতলা মডেল পাড়া কেন্দ্রের উদ্ভোধনকালে পার্বত্য মন্ত্রনালয় সচিব।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫২৩ বার

পাহাড়ের শিশুরা ফুলের চেয়ে সুন্দর তাদের সঠিক পরিচর্চা ও বেড়ে ওঠতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম। ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় গুইমারা উপজেলার বটতলাতে ইউনিসেফের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মডেল পাড়া কেন্দ্র উদ্ভোধনকালে এসব কথা বলেন।
পার্বত্য সচিব বটতলা পাড়া কেন্দ্রে পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করেন পাড়াকেন্দ্রের ক্ষুদে শিক্ষার্থীরা।পরে ফলক উম্মোচন ও ফিতা কেটে পাড়া কেন্দ্রের উদ্ভোধন করেন পার্বত্য সচিব।
এসময় শিশুদের পরিবেশিত মনোমুগ্ধকর নৃত্য ও সাংস্কৃতিক উপস্থাপনা দেখেন তিনি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা উপজেলার ব্যাবস্হাপক টিটুন চাকমা,২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী
সহ এলাকার হেডম্যান কার্বারী ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net