কে এম ইউছুফ :
বিশিষ্ট ছড়াকার, নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবরের ইন্তেকালে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে’
মরহুমের ইন্তেকালে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ মরহুম মহিউদ্দিন আকবরের জান্নাতুল ফেরদৌস কামনা পূর্বক একথা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন- মরহুম কবি মহিউদ্দিন আকবর বাংলা সাহিত্যকে হিন্দুত্ববাদের আগ্রসনের হাত থেকে ইসলামীকি করনের জন্য আমরণ চেষ্টা অব্যাহত রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন ইসলাম দরদী কবিকে হারালো।
আজ ৭ এপ্রিল মঙ্গলবার ভোর ৩ টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।বাসাবো ঝিলবাগ জামে মসজিদে অনুষ্ঠিত জানাযা শেষে তার মরদেহ নারায়ণগঞ্জে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম কবি মহিউদ্দিন আকবর ইন্তেকালের সময় ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃবৃন্দ তাঁর জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং পরিবারে সকল সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার জন্য দোয়া করেন।