1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের দগ্ধ পোশাক শ্রমিক রেশমার চিকিৎসায় জেলা প্রশাসকের আর্থিক সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

লালমনিরহাটের দগ্ধ পোশাক শ্রমিক রেশমার চিকিৎসায় জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৭১ বার

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, এসিডদগ্ধ পোশাক শ্রমিক রেশমা আক্তারের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লালমনিরহাটের মানব -দরদী জেলা প্রশাসক মোঃ আবু জাফর ।
সোমবার ৬ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রেশমার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক রেশমার বাবা সোলায়মানের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোঃআবু জাফর।
বর্তমানে রেশমা লালমনিরহাট সদর হাসপাতালের বেডে জীবন যন্ত্রণায় কাতরাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার প্রয়োজন মনে করছেন তার পরিবার।
রেশমা এর আগে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।

জানাগেছে, মেহেদী হাসান (১৯) নামের এক বখাটে গত ২০ মার্চ রাত সাড়ে ০৮ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শাসনগাঁও এলাকায় গার্মেন্টস থেকে ফেরার পথে এসিড জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে । তখন রেশমার সাথে তার বান্ধবী স্বপ্না (১৮) এসিড দগ্ধ হন। পরে, স্থানীয় বাসিন্দারা ২ তরুণীকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।
এ ঘটানায়, পোশাক শ্রমিক মোছা. রেশমা আক্তার সাফিয়া’র পিঠ হতে নিতম্ব পর্যন্ত ও তার বান্ধবী স্বপ্না আক্তারের ডান হাতের কনুইয়ের চামড়া ঝলসে গেছে।
পরে,রেশমার বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গত ২১/০৩/২০২১ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২২ মার্চ দুপুরের পর অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
তবে রেশমার শরীরে কি ধরনের দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছিল জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সোহাগ চৌধুরী জানান, পরীক্ষা-নিরীক্ষা চলছে রিপোর্ট পেলে জানানো হবে।
এ বিষয়ে, লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সহ সমাজের বিত্তবানদের প্রতি রেশমার উন্নত চিকিৎসার জন্য সহায়তার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net