1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে জুয়ার আসর থেকে আটক ২৫, র‍্যাব-৪ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

সাভারে জুয়ার আসর থেকে আটক ২৫, র‍্যাব-৪

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪২৬ বার

সাভারের আশুলিয়ার পলাশবাড়ী ও বলিভদ্র এলাকায় জুয়ার আসর থেকে আটক ২৫জনকে আটক করেছে র‍্যাব-৪।

র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তিনি আরোও জানান, জুয়ার আসর থেকেই হাতেনাতে তাদেরকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আশুলিয়ার থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানায় র‍্যাব-৪।

আটকের সময় তাদের কাছে পাওয়া যায় ৯৩ হাজার টাকা, একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, জুয়া খেলার কার্ড, ইলেক্ট্রনিক ক্যাসিনো বোর্ড ও ২৪টি মোবাইল ফোন।

সাজেদুল আরও জানান, আটক ২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা করা হবে।

জুয়া খেলা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার মোঃ আজিজুল ইসলাম (৩৫), নওগাঁ জেলার মোঃ রহিদুল ইসলাম বাঘ(২৫), রাজশাহী জেলার মোঃ রবিউল হোসেন(৪০),রাজশাহী জেলার মোঃ রবিউল হোসেন(৪০),রাজশাহী জেলার শহিদ প্রমানিক (৩৫), সিরাজগঞ্জ জেলার মোঃ আলমগীর হোসেন (২৫), নওগাঁ জেলার মোঃ সাজ্জাদ হোসেন (৪০), বগুড়া জেলার মোঃ বেলাল শেখ (৪৫), নওগাঁ জেলার মোঃ রাজু(২৮), ঢাকা জেলার মোঃ শাহ আলম(৪৫), জয়পুরহাট জেলার মোঃ সাগর(২০), কুমিল্লা জেলার মোঃ মজিবুর রহমান(২০) ও গাইবান্ধা জেলার মোঃ সুহেল (১৮)।
সিরাজগঞ্জ জেলার মোঃ মোতালেব(১৯), নাটোর জেলার মোঃ জহিরুল ইসলাম(৩৮), নওগা জেলার মোঃ সবুর মন্ডল(৪০), নোয়াখালী জেলার মোঃ জাকির হোসেন(২৮), মাদারীপুর জেলার মোঃ ইলিয়াস(৩২), গোপালগঞ্জ জেলার মোঃ রবিউল ইসলাম(৩৬), নওগাঁ জেলার তৌফিক হোসেন (২৬), পিরোজপুর জেলার মোঃ আবুল হোসেন(২৬), কুড়িগ্রাম জেলার রিপন মিয়া(৪০), জামালপুর জেলার মোঃ মিলন রায়(৪৫), নওগাঁ জেলার মোঃ আবুল কালাম(৩৯) গোপালগঞ্জ জেলার মোঃ সুহাগ লস্কর(২৯) আটককৃতরা সবাই পেশাদার জুয়ারি বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net