1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৎ মা কুপিয়ে হত্যা করল ঘুমন্ত শিশুকে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

সৎ মা কুপিয়ে হত্যা করল ঘুমন্ত শিশুকে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৩৫ বার

খুলনার তেরখাদায় ঘুমন্ত শিশু তানিশা আক্তার (৬) কে কুপিয়ে হত্যা করেছে তার সৎ মা তিথি আক্তার মুক্তা (২২)। সোমবার (০৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তানিশা আক্তার আড়কান্দি গ্রামের খাজা শেখের মেয়ে। খাজা শেখ পেশায় একজন পুলিশ কনেস্টবল। নিহত তানিশা আক্তারের নানা বাড়ি মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামে তাঁর মায়ের নাম তাসলিমা বেগম(২৫)।

স্থানীয়রা জানান, তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের খাজা শেখ বিগত সাড়ে ৭ বছর আগে তাসলিমা বেগমকে বিয়ে করেন। মাস খানেক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে একমাত্র সন্তান ছিল তানিশা আক্তার। মা-বাবার বিচ্ছেদের পর তানিশা আক্তার মায়ের সাথে নানা বাড়িতে ছিলেন। কিছুদিন আগে তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এদিকে খাজা শেখ নতুন করে তিথি আক্তার মুক্তা নামের আরেক নারীকে বিয়ে করেন। জানা যায়, খাজা শেখের নতুন স্ত্রী মুক্তা তার সৎ সন্তানকে মেনে নিতে পারছিলেন না। শিশু তানিশা বাবার বাড়িতে আসলে বিভিন্ন সময়ে অমানবিক নির্যাতন করতেন। রাতে শিশু তানিশা আক্তার তার দাদির কাছে ঘুমিয়ে ছিল। সেখান থেকে তাঁকে তুলে নিয়ে যান সৎ মা তিথি আক্তার মুক্তা। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

এসময়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা শিশু তানিশা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় তানিশার মা তাসলিমা বেগম এই হত্যা কান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এবং দ্রুত বিচার আইনে এনে বিচার কার্যক্রম সম্পাদন করার জোর দাবি জানিয়েছেন।

তেরখাদা থানার তদন্ত পরিদর্শক মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু তানিশাকে হত্যার অভিযোগে তার সৎ মাকে আটক করা হয়েছে। কি কারণে শিশুটিকে হত্যা করছে তা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net