1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪০ লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কিনলেন ব্যারিস্টার সুমন, বললেন ‘ঋণ করে ঘি খাওয়া’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার

৪০ লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কিনলেন ব্যারিস্টার সুমন, বললেন ‘ঋণ করে ঘি খাওয়া’

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৬৮ বার

জীবন তো একটাই, বার বার আসবে না। করোনায় অনেক কোটিপতি চলে গেছেন সঙ্গে কিছুই নিতে পারেনি। আমিও পারব না। তাই ব্যাংক থেকে ঋণ নিয়ে কোটি টাকার গাড়ি কিনে নিলাম। কথাগুলো বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

লগডাউনে নিজের এলাকায় হবিগঞ্জের চুনারুঘাটে ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের নতুন গাড়ি নিয়ে এসেছেন ব্যারিস্টার সুমন। কালের কণ্ঠের সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্যারিস্টার সুমন বলেন, দুই সপ্তাহ হলো নতুন গাড়ি কিনেছি। অনেকটা ‘ঋণ করে ঘি খাওয়ার মতো।’ এরই মধ্যে দেশে গাড়ি পোড়ানো, ভাঙচুর আর হরতাল শুরু হয়েছে। এখন যদি গাড়ি ভাঙচুরের কবলে পড়ে বা আগুনে পুড়ে তাহলে আমার পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। এ সময় ব্যারিস্টার সুমন হরতাল ও গাড়ি পোড়ানোর রাজনীতি থেকে বেরিয়ে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

গাড়ি কেনার বিষয়ে তিনি বলেন, ফুটবল খেলার জন্য ও বিভিন্ন প্রোগ্রামে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় যেতে হচ্ছে। পুরোনো গাড়িতে লং জার্নি করি, এটা আমার পরিবারের কেউ চাচ্ছিল না। গাড়ি কেনাটা ‘ঋণ করে ঘি খাওয়ার মতো’ হয়েছে। একটা ব্যাংক থেকে ৪০ লাখ টাকা লোন নিয়েছি। মাসে ৮০ হাজার টাকা করে পরিশোধ করতে হবে।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন, বাড়ির কনসেপ্টে আমি বিশ্বাস করি না। পাবলিক ডিলিংসের কারণে প্রায় সব সময় আমাকে বাইরে থাকতে হয়। সেজন্য আমি চিন্তা করলাম, বাড়ি যেহেতু নেই, অন্তত গাড়িটা ভালো হোক। তাহলে জান কিছুটা শান্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net