1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অষ্টগ্রামের ১ নম্বর আলীনগর বিদ্যালয়ের ৫২ শতাংশ শিক্ষার্থী এখনও বই বঞ্চিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

অষ্টগ্রামের ১ নম্বর আলীনগর বিদ্যালয়ের ৫২ শতাংশ শিক্ষার্থী এখনও বই বঞ্চিত

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৬১ বার

করোনার কারণে এমনিতেই স্কুল বন্ধ। ক্লাস নেই। নেই শিক্ষকের দেখা। এমতাবস্থায় বাড়ি আর বই-ই একমাত্র ভরসা। কিন্তু শিক্ষার্থীদের ভাগ্যে জোটেনি বই। ফলে বাড়িতে বসেও যে পড়াশোনা করবে, নেই তেমন সুযোগও।

জানা গেছে, স্কুলটির মাধ্যমিক পর্যায়ের ৫১ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী এখনও নতুন বই পায়নি। এতে বাসায় বসে পড়াশোনা করার সুযোগ হারাচ্ছে ওই সব শিক্ষার্থী। করতে পারছে না অ্যাসাইনমেন্ট। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা চিন্তিত হয়ে পড়েছে। শিক্ষকেরাও বিচলিত।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১ নম্বর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান উপজেলার দেউঘর ইউনিয়নে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ২০১৪ সালে বিদ্যালয়টিতে পরীক্ষামূলকভাবে নিম্নমাধ্যমিকের পাঠদান শুরু হয়। মোট শিক্ষার্থী ৭৬৬। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে রয়েছে ২৯০ জন। প্রাথমিকে শিক্ষার্থী ৪৭৬ জন।

প্রাথমিকের সব শিক্ষার্থীর হাতে যথাসময়ে নতুন বই পৌঁছেছে। বিপত্তি ঘটেছে নিম্নমাধ্যমিক পর্যায়ে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ১৪৫ জন। বই দেওয়া হয়েছে মাত্র ৪০ জনকে। সপ্তম শ্রেণির ৭৫ শিক্ষার্থীর বিপরীতে বই মিলেছে ৪০ জনের। অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী আছে ৭০ জন। বই পেয়েছে ৬০ জন। এই তিন শ্রেণির ২৯০ জনের বিপরীতে এখনো বই পায়নি ১৫০ জন, যা শতকরা হিসাবে দাঁড়ায় ৫১ দশমিক ৭২ শতাংশ। এসব শিক্ষার্থী বই পাওয়া থেকে বঞ্চিত হওয়ার পর শিক্ষকেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। কিন্তু বই পাওয়া নিয়ে কার্যালয়টি থেকে ইতিবাচক উত্তর মিলছে না। সেই কারণেই শিক্ষকেরা এখন হতাশ হয়ে পড়েছেন। শিক্ষকদের সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদেরও ভুল–বুঝাবুঝির পাশাপাশি দূরত্ব তৈরি হচ্ছে। প্রতিদিন একাধিক শিক্ষার্থী বা অভিভাবক বিদ্যালয়ে এসে কখন বই মিলবে, এমন তথ্য জানতে চাচ্ছেন।

বই নিয়ে সৃষ্ট ঝামেলার কথা স্বীকার করেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দোয়ারে কম যাওয়া হয়নি। তাঁদের একটাই উত্তর চেষ্টায় আছি। কিন্তু সেই চেষ্টা আর সফলতার মুখ দেখেনি।

এ বিষয়ে মুঠোফোনে কথা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহিদের সঙ্গে। সমস্যাটির বিষয়ে তিনি অবগত রয়েছেন জানিয়ে বলেন, ‘আসলে সমস্যা সৃষ্টির মূলে কিন্তু শিক্ষকেরা। জানা থাকা দরকার বই পেতে হলে আগের বছরে চাহিদা দিতে হয়। শিক্ষকেরা সঠিকভাবে চাহিদা দিতে পারেননি। কম দিয়েছেন।’ তবে তিনি এই প্রতিবেদককে আশার কথা জানিয়ে বলেন, ‘চেষ্টা করব কয়েক দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার।’ তবে আজ শুক্রবার খোঁজ নিয়ে জানা যায়, তাঁর এই চেষ্টা এখনো সফল হয়নি।

খলিলুর রহমান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আনা অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘আমরা যে পরিমাণ চাহিদা দিয়েছি, সে পরিমাণ বই এখনও পাইনি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net