1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা প্রতিরোধের প্রচারনায় কিশোর-কিশোরীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

করোনা প্রতিরোধের প্রচারনায় কিশোর-কিশোরীরা

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২০৬ বার

করোনা প্রতিরোধের প্রচানায় নেমেছে বাগেরহাটের শরণখোলার কিশোর-কিশোরী ফোরামের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদররের পাঁচরাস্তা মোড়ের পথচারী-ব্যবসায়ী, হাসপাতালের রোগী এবং শ্রমজীবী পরিবারের মানুষের মাঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করে তারা।

কিশোর-কিশোরীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের এই প্রচারনায় শামিল হন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের উপজেলা ওয়াশ এন্ড সিএসও মোবিলাইজার সুমাইয়া পারভীন। তারও পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন।
এছাড়া, দরিদ্র পরিবার লোকজন ও শ্রমজীবীদের স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার পদ্ধতি শেখায় ফোরামের সভাপতি ইসরাত জাহান ইমা, সম্পাদক জুবায়ের ইসলাম জিসানসহ সদস্যরা। করোনা দুর্যোগ মোকাবেলায় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় তারা।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড বাংলাদেশ, রূপান্তর এবং জেজেএস’র মাধ্যমে শরণখোলা উপজেলায় কিশোর-কিশোরী ফোরামটি পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net