1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় তিনটি প্রাইভেট মেডিকেল কলেজ ব্যবহার হচ্ছে করোনা চিকিৎসায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় তিনটি প্রাইভেট মেডিকেল কলেজ ব্যবহার হচ্ছে করোনা চিকিৎসায়

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭৪৬ বার

করোনা রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লার তিনটি প্রাইভেট মেডিকেল কলেজকে ব্যবহার করা হচ্ছে।

এ তিনটি মেডিকেল কলেজে ৪০টি বেড স্থাপন করা হচ্ছে। আগামী বুধবারের (২১ এপ্রিল) মধ্যে দ্রুত তিনটি মেডিকেল কলেজে করোনা চিকিৎসা চালু করা হবে।

মেডিকেল কলেজ গুলো হচ্ছে ইস্টার্ন মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ ও সেন্ট্রাল মেডিকেল কলেজ।
শনিবার (১৭ এপ্রিল) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে কুমিল্লা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

সভায় সিদ্ধান্ত হয় এ তিনটি মেডিকেল কলেজে ৪০ টি হাই ফ্লো নজেল ক্যানুয়াল বেড থাকবে। এর মধ্যে ইস্টার্ন মেডিকেল কলেজে ২০ টি, ময়নামতি মেডিকেল কলেজ ও সেন্ট্রাল মেডিকেল কলেজে ১০ টি করে বেড করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ, ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম,অধ্যক্ষ ডা. কলিম উল্লাহ, ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ কে এম মান্নান ও সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোর্শেদুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net