ঢাকা   ১০:০৪:২৮ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে বাংলাদেশ, সাইফ-শান্ত সাজঘরে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ক্যান্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ইনিংসে শূন্য রান করা সাইফ হাসান দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরলেন তিনি। এরপর ফিরে গেছেন প্রথম ইনিংসে ১৬৩ রান করা নাজমুল হোসেন শান্তও।

১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। তামিম ইকবাল ২৬ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার পক্ষে দুটি উইকেটই নিয়েছেন পেসার সুরাঙ্গা লাকমল।

দলীয় ২১ রানে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। আর রানের খাতা খোলার আগেই বোল্ড হন শান্ত। তবে তামিম খেলছেন স্বভাবসূলভ ইনিংস। ২৯ বলে ২ ছক্কা ও ৩ চারের সাহায্যে ২৬ রান করেছেন তিনি। এর আগে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
https://www.kalerkantho.com/online/sport/2021/04/25/1027408?fbclid=IwAR0FY30ZK_3QXVMX2FzWuv-0Cr1HtvXKrKIRWuW_yddtlcTzw8H5_hmcFA8

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি