1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথম টেস্টের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রথম টেস্টের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩০৫ বার

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ২১ এপ্রিল (বুধবার) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারি টাইগাররা।

আইপিএলে অংশ নিতে এই মুহূর্তে ভারতে অবস্থান করায় আগের সিরিজে খেলা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলে নেই। এদিকে ইনজুরির কারণে জায়গা মেলেনি আগের সিরিজে খেলা তরুণ পেসার হাসান মাহমুদের। আর দলে নতুন মুখ শরিফুল ইসলাম।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

১৫ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: মুমিনুল হক (অধি), লিটন কুমার দাস, মোহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।

প্রথম টেস্টের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net