1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটের উত্তাপে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

ভোটের উত্তাপে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৩৯ বার

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। আর তাতে ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেসের একজন সাংসদ হিসেবে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন টলিউড তারকা নুসরাত জাহান। এরইমধ্যে তিন দফা নির্বাচন হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপ বেড়ে চলেছে। সেই উত্তাপ যেন আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। স্লিভলেস গাউনে স্টিল ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন টলিপাড়ার নায়িকা। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে উষ্ণতা বাড়িয়েছেন এই অভিনেত্রী।

অফ শোল্ডার গাউনটিতে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় যেন গা এলিয়েছে এলোমেলো চুল। রূপের এই আগুনেই নেটদুনিয়া মাতিয়েছেন নুসরাত। তিনটি ছবি পোস্ট করে তাতে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রত্যেক হৃদয়ের মধ্যেই একটি স্বপ্ন লুকিয়ে থাকে, স্বপ্নের কারিগররা তা জানেন। সব মেয়েই রাজকুমারী।


ভোটের মরশুমে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছেন নুসরাত। তৃনমূলের সাংসদ তিনি। সেই দায়িত্ব পালন করে চলেছেন জেলায় জেলায়। তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এর আগে, সাংসদ হওয়ার পরপরই বেশ ঘটা করেই বিয়েটা সেরেছিলেন নুসরাত। ভারতে নয়, তুরস্কে হয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং। কিন্তু ফাটল ধরেছে নুসরাত আর নিখিলের সেই দাম্পত্যে! বেশ কিছুদিন ধরেই তাদের বিষয়টি টলিউড পাড়ায় ওপেন সিক্রেট। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারোরই। এরমধ্যে শোনা গেছে, নিখিল জৈন নাকি স্ত্রী নুসরাত জাহানের কাছে বিবাহবিচ্ছেদের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net