1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মামুনুলের দ্বিতীয় জান্নাতকেও স্ত্রী হিসেবে স্বীকার , দাবি জান্নাতের ভাইয়ের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

মামুনুলের দ্বিতীয় জান্নাতকেও স্ত্রী হিসেবে স্বীকার , দাবি জান্নাতের ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার

গত শনিবার রাতে বাংলাদেশ প্রতিদিন অনলাইনে ‘‘মামুনুল হকের আরেক জান্নাতের সন্ধান’’ এই শিরোনামে এবং প্রিন্ট ভার্সনে ‘আরেক জান্নাতের সন্ধান’-গোয়েন্দাদের কাছে চাঞ্চল্যকর তথ্য’’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর আজই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিলেন ওই নারীর ভাই শাহজাহান।

দ্বিতীয় জান্নাতও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের স্ত্রী বলে দাবি করেছেন জান্নাতুল ফেরদৌসের ভাই শাহজাহান সাজু। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস নামের এই নারীর সঙ্গে গত এক বছর আগে মাওলানা মামুনুলের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন শাহজাহান। এ হিসেবে মাওলানা মামনুলের কথিত স্ত্রী’র সংখ্যা হবে দু’জন। জান্নাতুল ফেরদৌস হবে মামুনুলের তৃতীয় স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাস্টার্স করার সময় এই নারীর সঙ্গে পরিচয় হয় মামুনুল হকের। ওই পরিচয়ের সূত্রে তাদের মধ্যে কথাবার্তা হতো। আড়াই বছর আগে ওই নারীর ডিভোর্স হয়। এরপর ওই নারীকে কেরানীগঞ্জের একটি মহিলা মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি দেন মামুনুল হক। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে শাজাহান সাজু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মামুনুল সাহেব শনিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় আমাকে ডেকে নিয়ে যান। সেখানেই তিনি আমার বোনকে বিয়ের কথা জানিয়েছন। বলেছেন, ২০২০ সালে তিনি আমার বোনকে বিয়ে করেন। এ সংক্রান্ত একটি স্ট্যাম্প দেখিয়েছেন।
এদিকে, তৃতীয় বিয়ের বিষয়ের মন্তব্য জানতে একাধিকবার মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, মামুনুল হকের রিসোর্টকাণ্ডের এই নারীকে মামুনুল হক তার বড় বোন দিলরুবার মোহাম্দপুরের বাসায় রেখেছেন। ওই ঘটনার পর থেকে বোনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানান আত্মীয়-স্বজনরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net