1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলিউড অভিনেতা পল রিটার আর নেই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

হলিউড অভিনেতা পল রিটার আর নেই

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩১৬ বার

মারা গেলেন হলিউড অভিনেতা পল রিটার। সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। বেশ কিছুদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছিলেন হলিউডের এই বিখ্যাত চরিত্রাভিনেতা। তবে শেষ পর্যন্ত পারলেন না। জীবন যুদ্ধের লড়াইয়ে মাত্র ৫৪ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানলেন তিনি। মৃত্যুর সময় তার কাছে ছিলেন স্ত্রী পলি, ছেলে ফ্র্যাঙ্ক এবং নোহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেতার মুখপাত্র ড্যানিয়েল মেজ।

‘জেমস বন্ড’ সিরিজের ‘কোয়ান্টাম অফ সোলেস’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স’ ছবিতে তার অভিনয় নজর করেছিল দর্শকের। বিশেষ করে ‘কোয়ান্টাম অফ সোলেস’ ছবিতে অল্প সময়ের জন্য পর্দায় এলেও তার অভিনীত রাজনৈতিক গুপ্তচরের চরিত্র ‘পল হেন্স’-কে আজও মনে রেখেছে বন্ডপ্রেমীরা।

অন্যদিকে পটারপ্রেমী দর্শকরাও যে তাকে দারুণভাবে গ্রহণ করেছিল তার প্রমাণ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স’ ছবিতে ‘উইজার্ড এলড্রেড অর্পেল’-এর চরিত্রে এই প্রয়াত অভিনেতার জনপ্রিয়তা। পলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হলিউড ব্যক্তিত্বরা।


প্রয়াত এই অভিনেতার স্মৃতির উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তার মুখপাত্র ড্যানিয়েল লেখেন, ‘পল এক ব্যতিক্রমী প্রতিভাবান অভিনেতা ছিলেন। অসাধারণ দক্ষতার সঙ্গে মঞ্চ থেকে পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, দয়ালু এবং খুব মজার ছিলেন। আমরা বিশেষভাবে তাকে মিস করব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net