1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যাটরিনার সঙ্গে কোহলি, রসায়ন প্রকাশ্যে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

ক্যাটরিনার সঙ্গে কোহলি, রসায়ন প্রকাশ্যে

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ বার

ক্যাটরিনা কাইফের সঙ্গে বিরাট কোহলির রসায়ন প্রকাশ্যে এলো। সম্প্রতি কোহলির বেশ আগের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ক্যাটরিনার কাছ থেকে দুই মিনিট সময় পাওয়াই তার মাঠের বাইরে সেরা অর্জন।

আনন্দবাজার জানিয়েছে, ২০০৮ সালের কথা। ভারতীয় দলে সুযোগ পেয়ে ক্রিকেট সফর শুরু করেছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরেও খেলছেন চুটিয়ে। তখন আইপিএলের প্রতিটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসতেন ক্যাটরিনা। তখন থেকেই তার সঙ্গে কোহলির বন্ধুত্বের সূত্রপাত।

সেই সময় দিল্লির তরুণ ক্রিকেটার বলিউডের এই নায়িকায় বিভোর ছিলেন। একটি সাক্ষাৎকারে সেটা অকপটে স্বীকারও করেছিলেন কোহলি।

সেই সময় একটি সাক্ষাৎকারে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, ‘মাঠের বাইরে আপনার সেরা মুহূর্ত কোনটি?’

জবাবে কোহলি বলেছিলেন, ‘কোনটা আবার! ক্যাটরিনা কাইফের সঙ্গে কথা বলার মুহূর্তটা। খেলার পর ক্যাটরিনা আমার সঙ্গে অন্তত দু’ মিনিট কথা বলেছে।’

সঞ্চালিকা তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘সত্যি বলছেন?’ তার মুখের ওপর জবাব দিয়ে বিরাট তখন বলেন, ‘মিথ্যা কেন বলব বন্ধু!’

গুঞ্জন রয়েছে, এরপরও দুজনের সম্পর্ক বজায় ছিল। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৭ সালে আনুশকা শর্মাকে বিয়ে করেন কোহলি। তার কয়েক বছর আগে থেকেই দুজনের প্রেমপর্ব শুরু হয়। বর্তমানে বিরাট-আনুশকার ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে।

https://www.kalerkantho.com/online/entertainment/2021/04/16/1024370?fbclid=IwAR0Vf1mCeb6l8V2Tce4YuAIMv7t98SD4XVSoPP7kAenb9tLzgu7Z-_kGzSc

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net