1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে আন্দোলনকারী সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে আন্দোলনকারী সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার

দৈনিক জনকণ্ঠ ভবনের সামনে আন্দোলনকারী সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দ্রæত বিচার দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নেতৃবৃন্দ। আজ রোববার ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমীন রোকন এবং ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে জনকন্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর উপর লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক রক্তাক্ত হয়েছেন। আজ বিকেলে জনকন্ঠ অফিসের সামনে এ ঘটনা ঘটে। একটি প্রথমসারির গণমাধ্যমে এমন আচরণে সারাদেশের সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হামলাকারীদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net