1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত 

ঈদগাঁওতে গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৭৬৪ বার

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে চোরাই গরুসহ চুরি সিন্ডিকেটের ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে একজন পলাতক রয়েছে।

শুক্রবার ২৮ মে ঘটনাটি ঘটেছে সদরের জালালাবাদে।

এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর- ১২। তারিখ-২৮ মে।

মামলার বাদী জালালাবাদ মাছুয়া পাড়ার মৃত অশ্বিনী দাসের পুত্র মন্টু দাস।

আটককৃতরা হচ্ছে জালালাবাদ সওদাগর পাড়ার রমজান আলীর পুত্র আব্দুর রহিম (২৫), ছাতি পাড়ার মাহবুব আলমের পুত্র শাহিন (২৪), ঈদগাঁও জাগির পাড়ার ফিরোজ আহমদের পুত্র রুহুল আমিন (২৪)।

তৎমধ্যে পলাতক রয়েছে বঙ্কিম বাজারের মোস্তাক আহমদ মিস্ত্রীর পুত্র মোঃ জিহাদ প্রকাশ কালু (২২)।

মামলার বাদী ও গরুর মালিক মন্টু দাস জানান, উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা।
গরুটি উদ্ধার করা হয়েছে রামু থানা এলাকা থেকে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম বলেন, সিন্ডিকেটের পলাতক সদস্য ও অপরাপরদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net