1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় রেষ্টুরেন্টে ক্যাশের টাকা চুরি ॥ ম্যানেজার গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ

ডেমরায় রেষ্টুরেন্টে ক্যাশের টাকা চুরি ॥ ম্যানেজার গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩০৫ বার

ডেমরায় জমজম রেষ্টুরেন্টে নামে একটি রেস্তোরার ক্যাশের ৩ লক্ষ ৮০ হাজার টাকা চুরির দায়ে মো. আলমগীর হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই রেষ্টুরেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। রোববার তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গত শনিবার বিকালে ডেমরার দারুন্নাজাত মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে শনিবার রাতে গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে জমজম রেস্তোরার মালিক হুয়ায়ুন কবির মামলা দায়ের করেন। আলমগীর হোসেন যশোরের কেশবপুর থানার ভালুকা ঘর গ্রামের মো. আবু বক্কর গাজীর ছেলে। তিনি ওই রেস্তোরা সংলগ্ন উকিল মুন্সির বাড়ীর ভাড়াটিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল কুদ্দুস। জমজম রেস্তোরার মালিকের বরাত দিয়ে তিনি বলেন, ম্যানেজার আলমগীর প্রতি ১০ দিন পর পর মালিক হুমায়ুন কবিরকে রেস্তোরার হিসাব দিতেন।

এদিকে গত ২৫ এপ্রিল দুপুর আড়াইটার দিকেও আলমগীর রেস্তোরায় আসেনি বলে অন্যান্য কর্মচারীরা মালিককে ফোন দেয়। পরবর্তীতে তিনি রেষ্টুরেন্টে এসে দেখেন কাগজপত্র ও রেজিস্টার সব এলোমেলো। পরে মালিক হুমায়ুন কবির হিসেব করে দেখেন ক্যাশে আমদানির নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা নেই। এদিকে আলমগীর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারের পর আলমগীর টাকা চুরির সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net