1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাবলীগে এসে অচেতন পার্টির খপ্পরে, মালামাল ছিনতাই, চিকিৎসাধীন - ১৪ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

তাবলীগে এসে অচেতন পার্টির খপ্পরে, মালামাল ছিনতাই, চিকিৎসাধীন – ১৪

মনিরুজ্জামান, ভোলাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৩৬ বার

ভোলার বোরহানউদ্দিনে তাবলীগ জামায়াতে আসা ব্যক্তিদের চেতনানাশক ঔষধ খাইয়ে নগদ অর্থ ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৷
শনিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি জামে মসজিদে এঘটনা ঘটে৷

এসময় নগদ আনুমানিক দেড় লক্ষ টাকা, সকলের মোবাইল ফোন, চার্জার, লাইট ও অন্যান্য ব্যবহার্য মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা ৷ এতে ১৪ জন ব্যক্তি অচেতন হন ৷ তাদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালে ১১ জন ও ভোলা সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন ৷ জানাযায় তাদের সকলের বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়৷

জামায়াতের আমীর হাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, শুক্রবার (২৮ মে) তিনি সহ ১৫ জন তাবলীগের সাথী নিয়ে ঢাকা কাকরাইল মসজিদ থেকে ভোলার বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হন তারা । শনিবার (২৯ মে) বোরহানউদ্দিন মাখরাজ মসজিদে এসে পৌছালে সেখান থেকে কুতুবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি জামে মসজিদে তাদেরকে পাঠানো হয়। তিনি আরো জানান, ওই দিন রাতে এশার নামাজ আদায় শেষে খাওয়া দাওয়া শেষ করে সকলে ঘুমিয়ে যাই। ফজর নামাজের ওয়াক্ত হলে আমার ঘুম ভাঙ্গলে তাদেরকে ডাকাডাকির এক পর্যায়ে বুঝতে পারি আমাদের সাথী ভাইয়েরা সকলে অচেতন হয়ে আছে।

পরে আমি সহ স্থানীয়রা আমাদের ১৪ জন সাথীকে উদ্ধার করে বোরহানউদ্দিন হসপিটালে নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে তাদের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে ৷ এসময় নগদ আনুমানিক দেড় লক্ষ টাকা, সকলের মোবাইল ফোন, চার্জার, লাইট ও অন্যান্য ব্যবহার্য মালামাল দুর্বৃত্তরা নিয়ে যায় বলে জানান তিনি ৷

বোরহানউদ্দিন হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকালে স্থানীয়রা ১৪ জন ব্যক্তিকে অচেতন অবস্থায় আমাদের কাছে আসেন ৷ তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাতের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে এমন এঘটনা ঘটাতে পারে বলে ধরনা করছেন স্থানীয়রা ৷ এর সাথে কে বা কারা জড়িত তা জানাযায়নি ৷
উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান মুঠোফেনে জানান, অভিযোগ পেলে বিষয়টা খতিয়ে দেখছি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন জানান, তাবলীগ জামায়াতের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি ৷ অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net