1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবে বলে আশ্বস্ত, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবে বলে আশ্বস্ত, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৯৯ বার

এম আর আমিন, চট্টগ্রাম :
সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ বুধবার (১৯ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের ৯০ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট থেকে দশ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, ‘সরকারের কোন দপ্তর থেকে তথ্য চাইতে হলে আবেদন করতে হয়। এ জন্য প্রক্রিয়া আছে। কোন দপ্তর তথ্য দিতে না চাইলে তথ্য কমিশন রয়েছে। তথ্য কমিশনে আবেদন করতে হবে।

গণ মাধ্যম কর্মীদের মান-সম্মান রক্ষার জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, ‘স্বাস্থ্য, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে। পুলিম হেফাজতে কারাগারে রোজিনা ইসলাম যেন সঠিক মর্যাদা পান তা নিশ্চিত করার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রীও আশ্বস্ত করেছেন, সঠিক মর্যাদা দেয়া হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net