1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩৫ হাজার জাল টাকাসহ কারবারী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

৩৫ হাজার জাল টাকাসহ কারবারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৬৭ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাটে জাল টাকার কারবারি ফেরদাউস শেখ(২৫)কে ৩৫ হাজার জাল টাকাসহ আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টায় ফেরদাউসকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ফেরদাউস শেখ উপজেলার কামারগ্রামের বুলবুল শেখ এর ছেলে। তাঁর নামে বুধবার রাতেই মোল্লাহাট থানা পুলিশের এস আই ঠাকুর দাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫ এর এ এবং বি ধারায় মামলা করেছেন। মামলা নাম্বার-৩।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানা পুলিশের এস আই ঠাকুর দাসের নেতৃত্বে অভিযান চালালে ওয়াজেদ মেমোরিয়াল স্কুলের কাছের একটি দোকান থেকে জাল টাকা লেনদেনের সময় ফেরদাউস শেখ হাতেনাতে ধরা পড়েন। তাঁর কাছে ৩৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এসময় তাঁর সাথে থাকা অপর একজন পালিয়ে যায়।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী গোলাম কবীর জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ফেরদাউস শেখ নামে এক জাল নোট কারবারীকে আটক করেছে। তাঁর নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৩। আটককৃত আসামীকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net