ঢাকা   ১০:৩৬:২১ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

চলচিত্রকর্মীদের ঈদ উপহার দিলেন মারজান জেনিফার

জেসমিন নাহারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৫০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকায় সিনেমার নায়িকা মারজানা জেনিফা।প্রথমে কয়েকটি গানের মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মারজান জেনিফা। এরপর মডেল থেকে সরাসরি নায়িকা। আরেফিন শুভর বিপরীতে ‘মুসাফির’ ছবিতে অভিনয় করে আলোচনায় চলে আসেন জেনিফা।পরের বছর মুসাফির ছবির প্রযোজক জুবায়ের আলমকে বিয়ে করে অভিনয় থেকে দুরে সরে গিয়েছেন।বর্তমানে লাইফস্টাইল কেন্দ্রিক পোশাকের ব্যবসা প্রতিষ্ঠান “ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা” নামে তিনটি পোশাক শোরুমের ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। রাজধানীর গুলশান পুলিশ প্লাজা, বসুন্ধরা সিটি,চট্টগ্রামে তার মারজান জেনিফা দ্য ফ্যাশন হাউজ শো-রুম আছে। তিনি নিজেই এগুলো পরিচালনা করছেন।

জুবায়ের আলমের সঙ্গে মারজান জেনিফা।

দেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মীদের সব সময় খোঁজ খবরও রাখছেন জেনিফা। এছাড়া করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। সহযোগিতা করছেন সমাজের নানা শ্রেণির মানুষকে। এরই ধারাবাহিকতায় ঈদ-উল ফিতরে উপলক্ষে নতুন উদ্যোগ নিয়েছেন এ নায়িকা।ঈদ উপলক্ষে প্রিয় অঙ্গনের অসহায় সহকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।তিনি ১ লাখ টাকা অনুদান দিয়েছেন অসচ্ছল শিল্পীদের জন্য।

নায়িকা জেনিফা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাতে ১ লাখ টাকা দিয়েছি এবং চট্টগ্রাম, রংপুর,পটুয়াখালীসহ বেশ কয়েকটি জায়গায় আমার সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার পাঠিয়েছি।

তিনি আরও বলেন,সুযোগ পেলেই মানুষের জন্য কিছু করি। এটা আমার কাছে ভালো লাগে। আর চলচ্চিত্রের মানুষদের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে। তাই শিল্পী সমিতির মাধ্যমে শিল্পীদের ঈদ উপহার দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি