1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় পাওনা টাকা চাইতে গিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও চুরি॥৩ নারী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

ডেমরায় পাওনা টাকা চাইতে গিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও চুরি॥৩ নারী গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩৫ বার

রাজধানীর ডেমরায় পাওনা দেড় লক্ষ টাকা চাইতে গিয়ে স্বপ্না বেগম (২৭) নামে এক গৃহবধূর ঘরে ঢুকে হামলা, ভাঙচুর, মারধর ও চুরির ঘটনা ঘটানোর দায়ে তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার ডেমরার পূর্ব বক্সনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-ডেমরার পূর্ব বক্সনগর এলাকার ভাড়াটিয়া মো. মিলনের স্ত্রী মোছা. রুবিনা আক্তার (৩০), হায়দারের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) ও মো. কাশেমের স্ত্রী ইয়াসমিন (৪০)। এ বিষয়ে শািনবার বিকালেই ভুক্তভোগী স্বপ্না বেগম গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শাহজাহান বলেন, গত ১ বছর আগে গৃহিনী স্বপ্না বেগম সুদের ওপর ২০ হাজার টাকা নেন রুবিনার কাছ থেকে। পরবর্তীতে স্বপ্না লাভসহ মোট ৪০ হাজার টাকা রুবিনাকে প্রদান করেন। এদিকে রুবিনা ওই ২০ হাজার টাকার লাভসহ কৌশলে স্বপ্নার কাছে দেড় লক্ষ টাকা দাবি করা শুরু করে যা স্বপ্না অস্বীকার করেন। ওই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল সকালে গ্রেফতারকৃতরা স্বপ্নার ঘরে ঢুকে পাওনা টাকা চায়। এ সময় পাওনা টাকা সব পরিশোধ করেছে বলা মাত্র রুবিনা ও তার সহযোগীরা হামলা চালিয়ে স্বপ্নার ঘরের সোকেসের কাচের জিনিসপত্র ভাঙচুর করে তার গলার ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় যার মূল্য ৩০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net