1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে তিতাস প্রেসক্লাবের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে তিতাস প্রেসক্লাবের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১৬৪ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ট প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও নিঃর্শত মুক্তি এবং নির্যাতনকারীদের বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লা তিতাস প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় তিতাস প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেয় তিতাসে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, স্বাস্থ্য কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের অপকর্ম ঢাকতে রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে অপরাধী সাজানোর চেষ্টা করছে। সাংবাদিককে হেনস্থা করে দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারী সেই কর্মকর্তাদের শাস্তি এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান বক্তারা।

বক্তব্য রাখেন তিতাস প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) কবির হোসেন,সাধারণ সম্পাদক আসলাম,সাবেক সাধারণ সম্পাদক হানিফ খান, সহ-সভাপতি হুমায়ুন কবির কাজল, এম এ কাশেম ভূইয়া, যু্গ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, কোষাধ্যক্ষ জুয়েল রানা ও সদস্য কামরুল হাসান তুষার প্রমূখ।

এসময় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তিতাস প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এ ডিউক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ সুমন,সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন,সমাজ কর্মী এখলাছ মুন্সী, তিতাস প্রেস ক্লাবের সদস্য আলমগীর হোসেন, স্বাধীন মাহামুদ রুবেল, কাইমুল ইসলাম, এছাড়াও তিতাস উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সদস্য নাঈম সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net