1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে শাহানাকে খালার হাতে তুলে দিলো তাড়াইল থানা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

অবশেষে শাহানাকে খালার হাতে তুলে দিলো তাড়াইল থানা পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৩৭ বার

প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শাহানা(১১)কে স্বজনদের হাতে তুলে দিলো তাড়াইল থানা পুলিশ।

জানা গেছে,শনিবার(১৫মে) সন্ধ্যায় উপজেলা সদরের সহিলাটি বাসস্ট্যান্ড এলাকায় শাহানা অসংলগ্নভাবে ঘুরাফেরা করতে দেখে জৈনক ব্যাক্তি থানায় খবর দিলে থানা অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান নিজ হেফাজতে থানায় রেখে স্বজনদের খুঁজাখুজি অব্যাহত রাখে।মেয়েটি কথা বলতে না পাড়ায় ইশারা ইঙ্গিতে নিজ বাড়ীর রাস্তা দেখায়।শাহানার দেখানো রাস্তায় মধ্যরাত পর্যন্ত ওসি মুজিবুর রহমান এদিক ওদিক ঘুরেও স্বজনদের খুঁজে না পাওয়ায় নিজ হেফাজতে থানায় রেখে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেবু স্ট্যটাস দেয়।ভাইরাল হওয়া স্ট্যটাস দেখে প্রতিবেশি জৈনক ব্যাক্তির মাধ্যমে স্বজনরা জানতে পেরে রবিবার (১৬মে) সকাল সাড়ে ১০টায় হারিয়ে যাওয়া শাহানাকে খালা আমেনার হাতে তুলে দিলো তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান।
শাহানার খালা আমেনা জানান,বিগত ১৫ দিন আগে নিজ বাড়ি থেকে হারিয়ে যায় শাহানা।কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের শালুয়াদি গ্রামের পিতামাতাহীন এতিম রায়হান ও আয়শা দম্পতির মেয়ে শাহানা খালা আমেনার সাথেই থাকতো।ঘটনার দিন খালা আমেনা দুপুরে উঠোনে ধান শুকানোর কাজে ব্যাস্থ ছিলো।বিকেল থেকে শাহানাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তবে বিগত ১৫ দিন শাহানা কোথায় ছিলো তা তিনি বরতে পারেন না।শাহানা হারিয়ে যাওয়ার পর নিজ এলাকাসহ আসেপাশের এলাকায় খোঁজাখুজিসহ মাইকিং করা হয়েছিলো।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান জানান,আমি ব্যাক্তিগতভাবে নগদ ৫শ টাকা এবং একটি নতুন ড্রেস কিনে দিয়েছি শাহানাকে। এ ব্যাপারে তাড়াইল থানায় রবিবার(১৬মে) একটি জিডি করা হয়েছে,জিডি নম্বর ৫৭৬।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net