1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালকের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ

গুইমারায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষে প্রাণ গেল সিএনজি চালকের

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯০ বার

খাগড়াছড়ির গুইমারায় মাল বোঝাই ট্রাক ও যাত্রীবাহি সিএনজি’র (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মো: সোহাগ (১৯) এর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ী কুমিল্লার দেবিদ্বার বলে জানা যায়।

বৃহস্পতিবার (৬ মে ২১) দুপুর দেড়টার দিকে গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ধুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় কবলিত সিএনজিটি।

পুলিশ ও স্থানীয়রা জানান,খাগড়াছড়ির-চট্টগ্রাম-ফেনীর আঞ্চলিক সড়কের গুইমারা থানাধীন লুন্দুক্যাপাড়া এলাকায় দুপুরে মুখোমুখী সংঘর্ষ হয় মাল বোঝাই ট্রাক (চট্ট মেট্রো- ট ১১- ৬৮৮২) এর সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি সিএনজি’র। এ সময় সিএনজিতে থাকা অন্য ২ যাত্রী আহত হলেও মারা যায় চালক মো: সোহাগ নামের যুবক। এ ঘটনায় ট্রাক ড্রাইভার মো: হক সাহেবকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও ময়না তদন্ত ছাড়াই নিহতের পরিবারের হাতে লাশ হস্থান্তর করেছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গুইমারা থানায় অভিযোগ দায়ের করেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net