1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল শিক্ষক-শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

নওগাঁয় অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল শিক্ষক-শিক্ষার্থীরা

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২০৮ বার

নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এক অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনা ভাইরাসের মহামারিতে যখন কৃষক বাবুল হোসেন শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না তখন খবর পেয়ে রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমানের নেতৃত্বে ২৫-৩০জন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ওই কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।
গতকাল রবিবার দুপুরে মহাদেবপুর উপজেলার সহরাই পশ্চিম পাড়া মাঠে গিয়ে দেখা যায় কলেজের অধ্যক্ষ আরিফুর রহমানের নেতৃত্বে কাস্তে হাতে নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা জমিতে নেমে ধান কাটছেন। পরে ওই ধানগুলো কৃষক বাবুলের বাড়িতে এনে মাড়াই করে দিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ওই কৃষকের জমির সকল ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ। শিক্ষক-শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

অসহায় কৃষক বাবুল হোসেন বলেন, আমি গরীব এবং বয়স্ক মানুষ। করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও তাদের মজুরী অনেক বেশি। তাই আমার পক্ষে এতো বেশি মজুরী দিয়ে শ্রমিক নিয়ে ধান কাটা সম্ভব নয়। আমার এমন অবস্থার কথা জানতে পেরে রাইগাঁ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এসে জমির ধান কেটে আমার ঘরে তুলে দিয়েছে। এতে আমি অনেক খুশি। আমি তাদের জন্য মন থেকে দোয়া করছি। অধ্যক্ষ আরিফুর রহমান জানান, শুধু কৃষকের ধান কাটাই নয় এমন জনহিতকর কাজ তিনি অনেক আগে থেকেই করে আসছেন। তিনি নিজ উদ্যোগে মুজিব শতবর্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তার দুপাশ দিয়ে প্রায় সাড়ে এগার হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপন করেছেন। এছাড়া এলাকায় সবুজায়নের জন্য বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ন দিবসেও দীর্ঘদিন ধরেই তিনি গাছের চারা রোপন করে আসছেন। এসব কাজের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমার কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মাঠে গিয়ে অসহায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছি। যতদিন মাঠে ধান আছে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানে খবর পাবো সেখানে গিয়ে আমরা স্বেচ্ছায় ওই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net